সিরাজগঞ্জে সরকারি পুকুর ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে, নিহত ২

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি পুকুর ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোয়ালপাড়ার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং ইসমাইল হোসেন (৮০) একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় সরকারি পুকুর ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com