পঞ্চগড়ে ট্রাক ও পিকআপ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে উত্তেজনা

সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি,,

পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজিপাড়া আমতলা এলাকায় ফার্মের মুরগি, লিটার ও অন্যান্য পণ্যবাহী ট্রাক এবং পিকআপ থেকে এক হাজার টাকা করে চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা ট্রাক ও পিকআপ মালিক সমিতির নামে এ অর্থ আদায় করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা দাবি করেছেন, তারা এ বিষয়ে অবগত নন এবং তাদের অনুমতি ছাড়াই কেউ সংগঠনের নাম ব্যবহার করে চাঁদা তুলছে।
অভিযোগ রয়েছে, বিশেষ করে ফার্মের পণ্যবাহী যানবাহন থেকে নিয়মিতভাবে নির্ধারিত অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। এতে পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চলছে, আবার অনেকে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
বর্তমানে কাজিপাড়া আমতলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় পরিবহন চালকেরা চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com