অনলািইন ডেস্ক
ঝিনাইদহের মহেশপুরে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে অফিসের আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যাওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত শ্রিরামপুর গ্রামের ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
সুনামগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষ
এ সময় দুর্বৃত্তরা বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
সালিশে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাগবিতণ্ডা হয়েছিল। যদিও বিষয়টি ওইদিনই স্থানীয়ভাবে সমাধান করা হয়েছিল, তবে ধারণা করা হচ্ছে সেই ঘটনার জের ধরেই এই অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।















Leave a Reply