জ্বালানি তেলের দাম দ্রুত কমবে, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্ব নিরাপত্তার জন্য তেলের দাম কিছুটা বাড়া খুব বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য।

ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া মার্কিন ক্রুড তেলের দামও ১০৮ ডলারের ওপরে উঠেছে। উপসাগরীয় অঞ্চলে সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিতে পড়ায় তেলের বাজারে এই চাপ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com