চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, দুই পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করা হয়েছে। এ সময় একটি কার্গো বোট এবং দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণফুলী নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে পতেঙ্গা আউটপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৩০ হাজার ২৭০ প্যাকেট বিদেশি সিগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট। অভিযানে দুই পাচারকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com