ডেস্ক রিপোর্ট
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও বিভিন্ন স্টলে কর্মরতদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আসাদুজ্জামান খান কামাল লিফলেট গ্রহণ করেন এবং সচেতনতামূলক এ উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর পরিচালক আসিফ আকবর ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার ঝুঁকি কমাতে জনসচেতনতার বিকল্প নেই। মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল–এর নির্দেশনায় বইমেলায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মেলায় অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়।















Leave a Reply