অনলাইন ডেস্ক
নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে সর্ববৃহৎ কড়াই উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেছেন, একসময় তিস্তা নদী মানুষের জীবনের আশীর্বাদ ছিল, মায়ের মতো লালন করত। কিন্তু বর্তমানে নদীটি বিধ্বংসী রূপ ধারণ করেছে। নদী শাসন ও তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এ নদীকে নিয়ন্ত্রণে এনে প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।















Leave a Reply