অসম্পূর্ণ খাল খনন: ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পৌরসভা

ডেস্ক রিপোর্ট

ঝালকাঠি পৌরসভার সাতটি খাল খনন কাজ অসম্পূর্ণ রেখে বন্ধ করে দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে ব্যাখ্যা তলব করেছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সহকারী প্রকৌশলী টি.এম. রেজাউল হক রিজভীর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর খাল খননের কার্যাদেশ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কাজই সম্পূর্ণ হয়নি। ছয়টি খালের কাজ আংশিকভাবে শুরু হলেও একটি খালের কাজ শুরুই করা হয়নি।

এদিকে প্রকল্পের মোট ব্যয় ১ কোটি ৩৩ লাখ টাকার বিপরীতে ইতোমধ্যে ৫২ লাখ টাকার বেশি বিল পরিশোধ করা হয়েছে। তবে কাজ শেষ না হওয়ায় কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভা জানিয়েছে, আসন্ন বর্ষা মৌসুমে খালগুলো যথাযথভাবে খনন না হলে জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে।

অন্যদিকে ঠিকাদার দাবি করেছেন, তিনি নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করে বুঝিয়ে দিয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো হ্যান্ডওভার বা কমপ্লিশন ডকুমেন্টস দেখাতে পারেননি তিনি।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com