বনশ্রীতে ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত


ডেস্ক রিপোর্ট

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে বনশ্রীর সিঙ্গার শোরুমের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সাজেদুল ইসলাম (৪৫)।

নিহত সাজেদুল ইসলাম খিলগাঁও থানার ১৩/৬ ওমর আলী লেন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com