সংসদে কথা বলার সুযোগ না পেয়ে ফেসবুকে রুমিন ফারহানার ক্ষোভ

অনলাইন ডেস্ক

জুলাই অভ্যুত্থান ইস্যুতে সংসদে কথা বলার সুযোগ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ফেসবুক পোস্টে জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে দুইদিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।

গতকাল রবিবার (৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে।

বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। সরকার এত ভীত কেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com