সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত : কঙ্গনা

বিনোদন ডেস্ক

বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও নীরব ছিলেন তিনি।

দীর্ঘদিনের সেই গুঞ্জনে এবার সরাসরি মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত।চিরাগের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই।

আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।’
কঙ্গনা রানাওয়াত ও চিরাগ পাসোয়ানর পরিচয় প্রায় ১৪ বছর আগের।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিলে না মিলে হাম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল চিরাগের। ওই ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি।
যদিও বড় পর্দায় তাদের রসায়ন নজর কাড়লেও বক্স অফিসে সফলতা পায়নি ছবিটি। এরপর কঙ্গনা রানাওয়াত চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করেন, আর চিরাগ পাসোয়ান সক্রিয় হন রাজনীতিতে।

দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে আবারও দেখা হয় এই দুই পুরনো সহকর্মীর। সেখানে তাদের খুনসুটি, হাসিমুখে আলাপ কিংবা একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। সেখান থেকেই নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com