দিনাজপুরে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

দিনাজপুরের সুইহারি আশ্রমপাড়া এলাকার বাড়ি থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। আগুন নেভানোর পর মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন—তপন রায় ও তার স্ত্রী লতা রানী।

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরে তল্লাশি চালিয়ে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি নূরনবী জানান, মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com