জবি প্রতিনিধি
তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ইয়ুথ লিডারশিপ ওয়ার্কশপ”-এর সার্টিফিকেট প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ধানমন্ডির ওম্যান ভলিনটিয়ারি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনে এবং সহযোগী আয়োজক হিসেবে ছিলেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু পরে প্রেজেন্টেশন, অংশগ্রহণকারীদের অনুভূতি প্রকাশ, সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সমাপ্ত ঘোষণা করা হয়।
চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের কো-ফাউন্ডার হুমায়ুন কবির সুমন।
সভাপতির বক্তব্যে শাহ ইসরাত আজমেরী বলেন, শিশুদের নিয়ে আমরা কাজ শুরু করি। পরবর্তীতে যখন আমরা কাজ শুরু করি, তখন মনে হলো তরুণদের নিয়েও কাজ করা যেতে পারে। কারণ শিশু থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ—এভাবেই আমাদের জীবন গড়ে ওঠে। আমাদের কাছে বয়সের কোনো সীমারেখা নেই। তারুণ্য সবসময়ই নবীন।
বিশেষ অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোজাম্মেল হক বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরাই আগামীর স্বপ্ন উল্লেখ করে তিনি পাবলিক স্পিকিং ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি মাদারিপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জীবনে এগিয়ে যেতে ধৈর্য, আত্মবিশ্বাস ও অধ্যবসায় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নেতিবাচকতা উপেক্ষা করে নিজের লক্ষ্যে অটল থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, জীবনে সব চাওয়া পূরণ না হলেও কর্মের ফল একসময় মানুষ পায়। এ ধরনের কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করা উচিত বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মো মিজানুর রহমান ,ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, গ্রীন ভয়েসের আরিফুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী।
















Leave a Reply