জাবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মোঃ সুমন আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মোঃ সিয়াম আলী।

সহ-সভাপতি মোঃ শাহাবুল হোসেন (অর্থনীতি, ৫১ ব্যাচ), মোঃ শাকিল হোসাইন (ভূগোল ও পরিবেশ ও ৫১ ব্যাচ) মোছাঃ আফরিনা খাতুন (নৃবিজ্ঞান, ৫১ ব্যাচ) ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈমুর রহমান (ভূগোল ও পরিবেশ, ৫১ ব্যাচ)।

সাধারণ সম্পাদক মোঃ সিয়াম আলী (নৃবিজ্ঞান, ৫১ ব্যাচ); যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান (আইবিএ, ৫২ ব্যাচ) মাসুদ রানা (আইন ও বিচার, ৫২ ব্যাচ); কোষাধ্যক্ষ মোঃ আকাশ হোসেন (আন্তর্জাতিক সম্পর্ক, ৫১ ব্যাচ); ছাত্র কল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ (সরকার ও রাজনীতি, ৫১ ব্যাচ) ও সহ-ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ মানিক মিয়া (আইন ও বিচার, ৫৩ ব্যাচ)।

সাংগঠনিক সম্পাদক সাদিয়া মেহজাবিন (ইংরেজি, ৫২ ব্যাচ); সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ (উদ্ভিদবিদ্যা, ৫৩ ব্যাচ); রাজা মোহাম্মদ কামরুজ্জামান (আন্তর্জাতিক সম্পর্ক, ৫৩ ব্যাচ); প্রচার সম্পাদক আল শাহরিয়ার মুরিদ (পাবলিক হেলথ, ৫২ ব্যাচ) এবং সহ-প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (ম্যানেজমেন্ট স্টাডিজ, ৫২ ব্যাচ)।

সাংস্কৃতিক সম্পাদক নাসিম পারভেজ প্রভাত (নাটক ও নাট্যতত্ত্ব, ৫২ ব্যাচ); সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ বায়েজিদ (আন্তর্জাতিক সম্পর্ক, ৫৪ ব্যাচ); সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিশাত জান্নাত আশা (ইংরেজি, ৫২ ব্যাচ) এবং মহিলা বিষয়ক সম্পাদক তারিনা আক্তার সিম (অর্থনীতি, ৫৩ ব্যাচ)।

এছাড়া কার্যকরী সদস্য নাজনীন আক্তার তারিন (লোক প্রশাসন, ৫৪ ব্যাচ); মিম (ইতিহাস, ৫৪ ব্যাচ); আবির হাসান (ইতিহাস, ৫৪ ব্যাচ); ফাতেমা তুজ জোহরা তৌহফা (প্রত্নতত্ত্ব, ৫৪ ব্যাচ); মোঃ নাজিফ হাসনাত (উদ্ভিদবিদ্যা, ৫৪ ব্যাচ) এবং মোঃ ফরহাদ রেজা ইনসান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৫৪ ব্যাচ) কে মনোনীত করা হয়েছে।

উপদেষ্টামণ্ডলী হিসেবে রয়েছেন ড. মনসুর আলী, মোছা. ছন্দা খাতুন, মোহাম্মদ আলী চঞ্চল, ফারুক আহমেদ, সবুজ রানা, তানজিদ রিচ, মোঃ আফাজ উদ্দিন, হাফসা মুস্তারি আলী (মনিকা), বুলবুল আহমেদ, শবনম ফেরদৌসী, জামাইল বশীর জেবি, সাখাওয়াত হোসেন সাজু, শাহজাহান বাদশা, মোঃ মোশাররফ হোসেন রনি, মোঃ আযানুর রহমান এবং মোঃ মামুন হাসান।

নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com