জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ

অনলাইন ডেস্ক

অবিলম্বে জনদূর্ভোগ লাঘবে চলাচলের অযোগ্য জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে আজ সকাল ১১ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স এর সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য মাহফুজার রহমান,মেহেদী হাসান তরুন,আমিন মোস্তাজীর,
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস,
জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক সেলিম চৌধুরী, জাহাজকোম্পানী শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রীপন,ব্যবসায়ী আশরাফুজ্জামান রাজু,আবেদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাহাজকোম্পানী-সাতমাথা সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে চলাচল করছে। পুরো সড়কটি খাল-খন্দে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রায় সময়ই এই সড়কে দূর্ঘটনা ঘটছে। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নির্বিকার।
সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও কোন অদৃশ্য কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না সেটি আমাদের বোধগম্য নয়। দীর্ঘ দিনেও সড়কটি পুনঃনির্মাণ না করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চরম দায়িত্বহীন ও স্বেচ্ছাচারীতার পরিচয় দিয়েছে।গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও স্থানীয় সরকার বিভাগ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বলতে কিছু নেই। মানুষ দুর্নীতি-লুটপাটে নিমজ্জিত আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতা দেখতে চায় না।
বক্তারা, অবিলম্বে জাহাজকোম্পানী-
সাতমাথা সড়ক পুনঃনির্মাণে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন। অন্যথায় সিটি কর্পোরেশন ঘেরাও, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com