জবি উপাচার্যের ‘বাসপ সম্মাননা-২০২৬’ লাভ

হাসনাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাসপ সম্মাননা-২০২৬’ অর্জন করেছেন।

উপমহাদেশের খ্যাতিমান আইনজ্ঞ ও প্রাক্তন প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতি পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘অনিন্দ্র সমাজ গঠনে ন্যায়বিচারের ভূমিকা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

অনুষ্ঠানের এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে শিক্ষাসেবায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘বাসপ-২০২৬ সম্মাননা’ প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠায় শিক্ষাবিদদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, এ ধরনের সম্মাননা শিক্ষাসেবায় নিয়োজিত ব্যক্তিদের আরও অনুপ্রাণিত করবে।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে উপাচার্য বলেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ তৈরিতে তিনি কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com