হাসনাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা সমাধানে পুরো ক্যাম্পাসে শতাধিক রাউটার স্থাপন করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৯০টি রাউটার ক্যাম্পাসে এসে পৌঁছেছে এবং স্থাপনের কাজও শুরু হয়েছে। আশা করছি, এগুলো সম্পূর্ণভাবে স্থাপন শেষ হলে ইন্টারনেট সমস্যার অনেকটাই সমাধান হবে। বাকি রাউটারগুলোও দ্রুত এসে পৌঁছালে আমরা পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাব।”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “জকসু গঠনের পরই পূর্বের উপাচার্যের কাছে শিক্ষার্থী ইন্টারনেট সমস্যা সমাধানের আনুষ্ঠানিক আবেদন জানায়। উনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও হীট প্রকল্পের সাথে সমন্বয় করে রাউটার স্থাপনের উদ্যোগ নেন।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাই দ্রুত রাউটারগুলো গ্রহণ করে স্থাপনের কাজ শুরু করার জন্য। একই সঙ্গে অনুরোধ জানাচ্ছি, বাকি রাউটারগুলো দ্রুত এনে নির্ধারিত স্থানে স্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি সম্পূর্ণভাবে দূর করা হোক।
















Leave a Reply