বহিষ্কারের পরও পরীক্ষায় অংশগ্রহণ: তদন্ত রিপোর্ট চেয়ে জকসুর দুই দিনের আল্টিমেটাম

হাসনাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পরদিনই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষার্থী জকসুর ক্রীড়া সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত। এ ঘটনার প্রতিবাদে জকসুর সদস্যরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভিসি ভবনের সামনে আয়োজিত কর্মসূচি থেকে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম দেন।

জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, অভিযুক্ত শিক্ষার্থী অনুতপ্ত না হয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে এবং ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসন শাস্তির আশ্বাস দিলেও তারা দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সাহস না পায়।

ভিপি রিয়াজুল ইসলাম বলেন, প্রশাসন শুরুতে বিচার করার আশ্বাস দিলেও পরে সাময়িক বহিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বহিষ্কারের পরদিনই অভিযুক্তকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা সিদ্ধান্তটিকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ক্যাম্পাসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন ঘটনার সঠিক বিচার হয়নি। এসব ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক দুর্বলতারই ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, একজন দায়িত্বশীল প্রতিনিধির ওপর হামলার ঘটনায় প্রশাসনের নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয়। দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট প্রকাশ এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

আল্টিমেটাম দিয়ে তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ না হলে রবিবার থেকে শিক্ষার্থীদের নিয়ে নতুন কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com