‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক সেমিনার কাল, থাকবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেক্স ;

সুপ্রিম কোর্টের আয়োজনে ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল পৌনে ৫টায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এ সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লেলার। এরপর বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের ওপর তথ্যচিত্র তুলে ধরা হবে।

এ ছাড়া বক্তব্য দেবেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com