জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক

সপাতালে ভর্তি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের সাথে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তারা।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে বিএনপির পক্ষ থেকে আমরা জামায়াত আমীরকে দেখতে এসেছি। তারেক রহমানের নির্দেশেই উনাকে দেখতে এসেছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জামায়াত আমীরের সুস্থ থাকা প্রয়োজন। আগের চেয়ে তিনি বেশ সুস্থ অনুভব করছেন।বাংলাদেশী পোশাক

প্রসঙ্গত, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন।

এরপর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক আছে।

রাত সাড়ে আটটার দিকে দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, গরমের কারণে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন ভালো আছেন। তেমন কোনও উল্লেখযোগ্য সমস্যা নাই। চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন।

সর্বশেষ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেছেন। ৯টা ১৫ মিনিটে ডাক্তার রিলিজ প্রদান করায় তিনি বাসায় চলে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com