যুক্তরাষ্ট্রে ‘রোববারই বন্ধ হচ্ছে’ টিকটক

টিকটক নিয়ে বাইডেন প্রশাসনের করা আইনের বিরুদ্ধে ওই চীনা কোম্পানির করা আপিল খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

এখনই কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে আগামী রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে অর্ধেক মার্কিনির প্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যম।

বিবিসি লিখেছে, সুপ্রিম কোর্টের নয় বিচারকের প্যানেল শুক্রবার সর্বসম্মত রায়ে বলেছে, ডিজিটাল যুগে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করা অ্যাপ কোম্পানিগুলোর একটি সাধারণ চর্চা।

“কিন্তু টিকটক যে মাত্রায় তা করে এবং বিদেশি শত্রুদের হাতে এর নিয়ন্ত্রণ থাকার যে ঝুঁকি তাতে জাতীয় নিরাপত্তার খাতিরে এ কোম্পানির ক্ষেত্রে সরকারের ভিন্ন আচরণকে ন্যায্যতা দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com