ইসলামী জীবন ডেস্ক
রোজা মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অসুস্থ অবস্থায় অনেক সময় আমাদের বিভিন্ন চিকিৎসাপদ্ধতি বা ওষুধ ব্যবহারের প্রয়োজন পড়ে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের উৎকর্ষের ফলে বর্তমানে এমন অনেক নতুন পদ্ধতি উদ্ভাবন হয়েছে, যেগুলোর রোজা ভাঙা বা না ভাঙার বিষয়ে সঠিক জ্ঞান অনেকেই জানেন না। সমকালীন উলামায়ে কেরাম আধুনিক গবেষণার আলোকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সেসব মাসায়েল সম্পর্কে ইসলামের সঠিক নির্দেশনা তুলে ধরেছেন।
আজ আমরা দেখবো নাক, চোখ ও কানে ড্রপ বা ঔষধ ব্যবহার সংক্রান্ত মাসয়ালা।
১. কান, চোখ ও নাকের চিকিৎসা
কানে ড্রপ, তেল বা ওষুধ (Ear Drop) : আধুনিক চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, কানের সঙ্গে গলার সরাসরি সংযোগ নেই। তাই কানের পর্দা ঠিক থাকলে কানে ড্রপ বা ওষুধ দিলে রোজা ভাঙবে না। (ফিকহুন নাওয়াযিল ২/২৯৭; জাদিদ ফিকহি মাসায়েল ১/১২৫)
চোখে ড্রপ বা সুরমা (Eye Drop) : চোখে ড্রপ বা সুরমা ব্যবহারে রোজা ভাঙবে না।
এমনকি ওষুধের স্বাদ গলায় অনুভূত হলেও রোজা নষ্ট হবে না। কারণ চোখ রোজা ভঙ্গের গ্রহণযোগ্য প্রবেশদ্বার নয়। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৭৮; রদ্দুল মুহতার ২/৩৯৫)
নাকে ড্রপ বা স্প্রে (Nasal Drop/Spray) : নাক দিয়ে সরাসরি পাকস্থলীতে যাওয়ার পথ আছে। তাই নাকে ড্রপ বা ওষুধ ব্যবহার করলে যদি তা গলায় বা পাকস্থলীতে পৌঁছে যায়, তবে রোজা ভেঙে যাবে।
এটি পরিহার করা উচিত। (জাদিদ ফিকহি মাসায়েল ১/১২৭)
















Leave a Reply