দক্ষ শ্রমিক গড়ে তুলে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই

নিজস্ব প্রতিবেদক

এ সময় জনগণের কিছু দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁতশিল্প, চাশিল্পের বিকাশ ঘটাতে যা দরকার বিএনপি তা করবে। ক্যাডেট কলেজ করার দাবি আছে, সেই চেষ্টাও করা হবে। এই এলাকায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে মহাসচিবের উদ্যোগে যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে তা উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা ঠাকুরগাঁওয়ে একটা পরিপূর্ণ বিমানবন্দর চালু করবো ইনশাআল্লাহ।

তারেক রহমান বলেন, নির্বাচনি জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কী করব। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, ২৪ সালে অভ্যুত্থান দিয়ে দেশকে রক্ষা করেছি। এখন দেশকে এগিয়ে নিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি কে কোন ধর্মের, ২৪-এও একই। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে, আগামীতেও তাই হবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে।


ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন , ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনের আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ দিনাজপুর -১ আসনের মনজুরুল ইসলাম । তারেক জিয়া ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ৫ প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে তাদেরকে ভোট দেয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com