জাবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার নেতৃত্বে সুমন-সিয়াম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’-এর নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১লা এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. সুমন আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. সিয়াম আলী।

নবগঠিত কমিটির শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মনসুর আলী, মোহাম্মদ আলী চঞ্চল ও মোছা. ছন্দা খাতুন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: সিয়াম আলী বলেন, “সংগঠনের কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব করার জন্য আমরা কাজ করব। নতুন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা এবং জেলার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখা আমাদের অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।”

নবনির্বাচিত সভাপতি মো. সুমন আলী অনুভূতি ব্যক্ত করে বলেন, “স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’র সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য গর্ব ও বড় দায়িত্বের বিষয়। সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখেছেন। চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। আমরা একাডেমিক সহায়তা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী ও কার্যকরী কমিটি গঠন করা হবে।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com