শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে  দেশের ১৭ তরুণের অংশগ্রহণ

জবি প্রতিনিধি

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে। এতে অংশগ্রহণ করতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ১৭ জন তরুণ শ্রীলংকা যাচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, তরুণ গবেষক, সংবাদকর্মী এবং তরুণ পেশাজীবীরা।

শনিবার (২ মে) ঢাকা থেকে তরুণ গবেষকরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হন। ৭ মে পর্যন্ত শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিভিন্ন গবেষণা সেমিনার, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি, শ্রীলংকার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গলে এক দিনের ভ্রমণ ও ফিল্ডওয়ার্কও অন্তর্ভুক্ত রয়েছে।

অংশগ্রহণকারী সদস্যরা হলেন; খন্দকার আলী হোসাইন, সাদিয়া আফরিন, ফাহিম হাসান মাহদী, আহসান উল্লাহ, রাজিউল ইসলাম, জয়িতা ব্যাপারী, শ্রাবনী চৌধুরী, হামিদুল হুদা স্টিভেন, রজত শুভ্র রায়, মাহবুবা আলম মুন্নি, মো. মাহির তাজওয়ার, সুদীপ্ত সরকার গর্ব, ইসতিয়াক আহমদ দিব্য এবং ফৌজিয়া নাহার। ক্যাম্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাবিতা বিনতে আজাদ শিফা, রুয়ান পি. পেরেরা এবং সাইফুল্লাহ খালেদ। স্থানীয় সমন্বয়ক হিসেবে রয়েছেন পি. এন. কৃষালি এল. নাওয়ারাথ্না এবং আর. বি. কে. পারামি উইজেরাথ্না। ক্যাম্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস, এম, সাদেক।

ক্যাম্পের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কলম্বোস্থ সার্ক কালচারাল সেন্টারে গবেষণা ও সাংস্কৃতিক সেশনে অংশ নেবেন। এছাড়া বন্দরনায়েকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি বিশেষ গবেষণা সেশন অনুষ্ঠিত হবে। বিকেলে টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল ক্লাবের সঙ্গে একটি সেশন অনুষ্ঠিত হবে। ক্যাম্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনে। সেখানে অংশগ্রহণকারীরা তাদের শ্রীলংকা ভ্রমণ ও গবেষণা অভিজ্ঞতার ওপর উপস্থাপনা করবেন এবং আলোচনা পর্বে অংশ নেবেন। সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটবে।

এছাড়াও, ক্যাম্প চলাকালীন অংশগ্রহণকারীরা শ্রীলংকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, পর্যটন কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। ৭ মে সকালে কলম্বো থেকে ঢাকায় ফেরার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক গবেষণা ক্যাম্পের সমাপ্তি হবে।

এই আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের তরুণদের গবেষণামুখী কার্যক্রমে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ গবেষণা সংসদ। সহযোগী আয়োজক হিসেবে রয়েছে হেল্প দ্য ফিউচার, ভিলেজ এম্পাওয়ারমেন্ট, রান গ্লোবালি, গ্লোবাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেটম্যান ট্রাভেল।

এ বিষয়ে ক্যাম্প মেন্টর সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, ‘আয়োজন চ্যলিঞ্জিং তবে অত্যন্ত সম্মানজনক। সপ্তাহ ব্যাপি এই আয়োজনে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে  এই তরুণ গ্রুপ আমন্ত্রিত হয়েছে। উন্মুক্ত বিশ্ব পরিসরে তরুণদের প্রেজেন্টেশন, নিজেদের বিশ্ব মঞ্চের স্টেন্ডার্ডে নিজেদের প্রস্তুতি, বহু তরুণের বিদেশ ভ্রমণের প্রথম স্বপ্নের সারথী হওয়া এ আয়োজনে টিম ওয়ার্ক তৈরী করেছে ড্রিম ওয়ার্ক।’

তিনি আরোও বলেন, ‘ভ্রমণের মাধ্যমে সফট স্কিলস বিকাশ হয় পরিপূর্ণ ভাবে। মানুষ ভ্রমণে ভাষা ,আচরণ, ক্রস কালচার, টিম ওয়ার্ক শেখে। ভ্রমণ শেখায় কমিউনিকেশন এছাড়া ভ্রমণে মানুষ অর্জন করে  চমৎকার নেটোয়ার্কিং।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পটি প্রথমবারের মতো শ্রীলংকায় আয়োজন করা হচ্ছে। এর আগে গত বছরের মে মাসে নেপালে এই ক্যাম্পের প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এই আয়োজন সম্প্রসারিত করা হবে, যেখানে তরুণরা ভ্রমণের পাশাপাশি গবেষণায় অংশগ্রহণ, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com